টেকনাফ সরকারি কলেজে অধ্যক্ষ শামসুল আলমকে বিদায়ী সংবর্ধনা।

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শামসুল আলমের অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত এক আন্তরিক ও বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, “অধ্যক্ষ শামসুল আলম একজন নিষ্ঠাবান শিক্ষাবিদ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও উন্নতি এসেছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ফারিয়েল সামিহা। তিনি বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, “তিনি ছিলেন শিক্ষার্থীদের পরামর্শদাতা, সহকর্মীদের শ্রদ্ধাভাজন ও এক মানবিক নেতা।”

শেষে আবেগঘন বক্তব্যে অধ্যক্ষ শামসুল আলম বলেন, “এই কলেজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী, ছাত্রছাত্রী ও এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।”

অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন