কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, টেকনাফ:
উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
সম্প্রতি তিনি হারামখালী এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং অসুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
তিনি উনছিপ্রাং সমাজ পরিচালনা কমিটির সর্দার আশরাফ আলী বাদুর অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে যান ও শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,
“মানুষের পাশে থাকা আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি জনগণের ভালোবাসা ও দোয়াই চাই। আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্থানীয়রা জানান, আলহাজ্ব আব্দুল্লাহ দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন।
