শেরপুরে ০৭ বছরের শিশু ধর্ষণের আসামি গ্রেফতার

“নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। এর‌ই সূত্র ধরে 

 গাইবান্ধা জেলার সদর থানার টিনদহ এলাকার আকলিমা আক্তার পুতুল  নিপা (৩৪) বগুড়া জেলার শেরপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন যে, ০৭ বছরের একটি মেয়ে শিশুকে নিয়ে তিনি বগুড়া শেরপুর খন্দকার পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১৫ মার্চ ২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় সে তার শিশু মেয়েকে বাসায় রেখে দুপুরের খাবার ক্রয়ের জন্য ধুনট মোড়ে হোটেলে গেলে আসামী মোঃ স্বপন মিয়া (৩১) তার শিশু মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানায়    নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) রুজু হয়। আসামীকে দ্রুত গ্রেফতার করতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প শুরু হতেই গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২০ মার্চ ২০২৪ ইং তারিখ ০০.৩০ ঘটিকায় র‍্যাব-১২, বগুড়া ও র‍্যাব-১৪, টাংগাইল যৌথভাবে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেড়িবাদ কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ স্বপন মিয়া(৩১), পিতা- মোঃ মুসা মিয়া, ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়। র‍্যাব এই সাহসী অভিযান আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে জেরালো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন