যানজট নিরসনে পুলিশ সুপারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত

আজ সকাল ১১:৩০ ঘটিকায় বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যানজটপ্রবন ওয়ার্ডসমূহের কাউন্সিলরবৃন্দ, বাস মিনিবাস কোস পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। শহরের যানজট নিয়ন্ত্রণে উপস্থিত সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেন এবং আলোচনা পর্যালোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহঃ

১.সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ২০:০০ ঘটিকা পর্যন্ত দত্তবাড়ি মোড়, PTI মোড়, সেউজগাড়ি মোড় ও জেলখানা মোড় হতে শহরে মোটা চাকা/ ইজিবাইক প্রবেশ নিয়ন্ত্রণ করা।

২. স্থানীয় কাউন্সিলর ও জেলা পুলিশের সমন্বয়ে প্রতিটি পয়েন্ট এ চেকপোষ্ট বসিয়ে মোটা চাকা/ ইজিবাইক ডাইভারশন দেয়া/ প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে ।

৩. শহরে ভারী যানবাহন/ ট্রাক টিনপট্টি, ডালপট্টিসহ শহরে প্রবেশ নিয়ন্ত্রণ করা। সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ২০:০০ ঘটিকা পর্যন্ত শহরে আন্তঃজেলা কোচ (বাস) সাত মাথায় প্রবেশ নিয়ন্ত্রণ করা।

৪. আগামী ২২/০৩/২০২৪ খ্রি. থেকে মোটা চাকা/ ইজিবাইক শহরে প্রবেশ করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা সৃষ্টি করা জন্য মাইকিং করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৫. সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত রাস্তার পাশের ফলের দোকান রাস্তা থেকে সরানো এবং CNG একলাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা।

৬. জলেশ্বরী তলা এলাকার যানজট নিয়ন্ত্রণে কিছু রাস্তার নিয়ন্ত্রণ করা এবং কালী মন্দির সংলগ্ন দুটি রাস্তা একমুখীকরণ ও

বড়গোলা হতে কাঁঠালতলা পর্যন্ত রাস্তা সংস্কার সম্পূর্ন হলে এই রাস্তাটি একমুখী করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন