১৫.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, বগুড়া

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর হতে পাবনাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২২-৩৩২২) মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১/০৩/২৪ তারিখ সকাল ০৮.১৫ ঘটিকায়
র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মজিদুল ইসলাম (৩৩), পিতা- মোঃ আসহাব আলী, সাং- কালিকাপুর শোলমারী, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট, ২। মোঃ মামুন মিয়া (৩৯), পিতা- মৃত সাইদুর রহমান, সাং- দক্ষিণ মশরত মদাতি, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট, ৩। মোঃ আজিজুল হক (২৩), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- উত্তর মশরত মদাতি, থানা- কালিগঞ্জ, জেলা- লামনিরহাটগণকে তাদের চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৫ কেজি গাঁজা, ০৫ টি মোবাইল ও ০৫ টি সীমসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন